Sexual pleasure in a married life (দাম্পত্য জিবনে যৌন সুখ)

প্রাচীন কাল হতেই যৌন সাধনার বিষয় বিভিন্ন শাস্ত্রে উল্লেখ রয়েছে, যৌনতায় তৃপ্তি পেতে আয়ুর্বেদ, তান্ত্রিক বিদ্যায় এর জন্য রয়েছে  সম্পূর্ণ আলাদা একটি বিভাগ। আমরা দেখেছি আমাদের পূর্ব পুরুষগন, একের অধিক স্ত্রী গ্রহন করেও তাদের ছিলো সুখি দাম্পত্ব্য, কোনো নারী কলঙ্ক, পরকীয়া ইত্যাদি খুব একটা শোনা যেতো না, কিন্তু এখন আমাদের ঘরের স্ত্রীর শারীরিক চাহিদা আমরা পুরন করতে ব্যর্থ, আমরা ভুলে যাই যে একটি নারীর জন্য ভরন পোষন দুটোই সঠিক ভাবে প্রদান করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। কিন্তু আমরা তার পোষনের অন্ন বস্ত্র হয়তো সঠিক ভাবেই বা কখনো কখনো প্রয়োজনের তুলনায় বেশি’ই প্রদান করছি কিন্তু তার ভরন (যৌন চাহিদা) দিতে ব্যর্থ হচ্ছি, যার ফলে, সে তার চাহিদা মেটাতে ঘর ছেরে বাইরে হাত পাততে বাধ্য হচ্ছে, আবার উল্টো আমরা তাকেই কলঙ্কীনি, নষ্টা, ভ্রষ্টা বিভিন্ন নামে সমাজে হেয়ো প্রতিপন্ন করছি। কিন্তু একটি বারও ভাবছি না, যদি সেই নারী বা মেয়েটি আপনার শারীরিক চাহিদা মেটাতে ব্যর্থ হতো তবে কি আপনি তাকে ভালোবেসে আদর দিয়ে বাড়ীতে রাখতেন?? যা হোক এ বিষয় পরবর্তীতে আরো বিস্তার আলোচনা হবে, আমরা আজ কি ভাবে, আপনি আপনার স্ত্রীকে বিছানায় পূর্ন তৃপ্তি দিতে পারবেন, সে বিষয় আলোচনা করাবো। প্রথমত আপনাকে অবশ্যই ভয়হীন হতে হবে। আমাদের অনেকের মাঝেই যৌনতা নিয়ে মনের গহীনে ভয় থাকে, যেমন- আমি কি আমার স্ত্রীকে তৃপ্তি দিতে পারবো? এসব ভয় আপনার মন থেকে ঝেড়ে ফেলুন, অন্ধ কুসংস্কার হতে বের হয়ে আসুন। আপনার স্ত্রীকে বা যৌন পার্টনারকে ভালোবাসতে শিখুন। যৌনতায় আপনার একার তৃপ্তি’ই উদ্দেশ্য নয়, দুজনার একত্রে তৃপ্তি পাওয়াতেই রয়েছে স্বর্গীয় সুখ সেটি বুঝতে শিখুন। চেষ্টা করুন, আপনি যেখানে বা যে বিছানায় যৌনতায় লিপ্ত হবেন সেটি যেনো সম্পূর্ণ কোলোহল মুক্ত, নিরাপদ, স্বাধীন স্থান হয়, এমন কোথাও মিলিত হবেন না যেখানে বিভিন্ন প্রকার মনের মাঝে শঙ্কা আসে। যেমন কেউ যদি দেখে ফেলে, কেউ যদি চলে আসে, কেউ ডাকবে না কি ইত্যাদি। কি ভাবে আপনি যৌনতায় তৃপ্ত হবেন, যৌন সঙ্গিকে তৃপ্তি দিবেন সেই বিষয়গুলোই আমাদের এখানে আলোচনা ও সকল খুটি নাটি সমস্যাগুলোর সমাধান দেওয়া হবে। আপনি নিজেও খুব ভালো ভাবেই জানেন যে আপনি যৌনতায় লিপ্ত হয়ে হয়তো, খানিক সময়ে স্বার্থ সিদ্ধি করে সরে গেলেন আপনার পার্টনার তখনো কামনায় অস্থির এমতাবস্থায় আপনার মাঝেও অপরাধ বোধ গ্লানী হতাসা কাজ করে, এমন পরিস্থিতির কারনেই সংসারে অশান্তি, পরকিয়া, সন্দেহ এমনকি সর্ম্পক্য টিকিয়ে রাখাই দায় হয়ে পরে। সুতারাং আমাদের প্রত্যেকেরই এটি মাথায় রাখতে হবে, যৌনতা শুধু নিজের স্বার্থ সিদ্ধির বিষয় নয়, একটি চরম আনন্দ ও যৌথ ভাবে সুখের সাগরে কিছুক্ষণ অবগাহন করে স্বর্গীয় সুখ আত্বস্থ করার নাম।

Sexual pursuit (যৌন সাধনা)

উপরক্ত নামটিতেই প্রতিয়মান হয় যে আজকের বিষয় মূলত যৌন সাধনা, আসলে যৌন সাধনা বলতে তান্ত্রিকতায় নির্দিষ্ট কোনো সাধনা নেই বা এর কোনো সাধনা হয় না। তবে আমরা এখানে এটিকে সাধনা বলার পিছনে অনেকগুলো কারন রয়েছে।
আমাদের বর্তমান দ্রুত ছুটে চলা সমাজ জীবনে একে অন্যের সাথে প্রতিনিয়ত প্রতিযোগিতায় লিপ্ত, কি ভাবে অনেক অনেক বেশি অর্থ, সন্মান, অধিপত্য বিস্তার করতে পারবো। আমরা এটি ভুলে যাই যে আমরা মানব, দুনিয়াতে আমাদের আসার ও এখানে টিকে থাকতে বা সকল কিছু অর্জনের পিছনে নির্দিষ্ট দুটি বিষয়কেই আর্বতন করা ছাড়া আমাদের অন্য কিছুই লক্ষ্য নয়, হতে পারেও না। আমাদের মনের মাঝে সামনে এগোনোর যে প্রবনতা কাজ করে সেটিকে প্রাধান্য দিতে গিয়ে আমাদের মানব জন্মের মুল উদ্দেশ্যকেই আমরা অগ্রাহ্য করে চলছি।
আমরা কি কখনো ভেবেছি মানুষ হিসেবে আমরা জন্ম নিয়ে, এই পৃথিবীতে যাহা কিছুই করি না কেনো। সবকিছুর পিছনে ব্যক্তিগত স্বার্থ কিন্তু দুটাই, আর তা হলো পেটের ক্ষুধা, যৌন ক্ষুধা নিবারন করা। আর এ দুটি মেটাতে গিয়েই আমরা জরিয়ে পরছি হাজারো দুনিয়াবি বিষয়ে।
আমাদের বর্তমান জনসমিষ্টির ৮৫% মানুষ আজ যৌনায় সুখি নয়, অনেকেই হয়তো মনের ক্ষুধা মেটাতে একের অধিক যৌন সংগির সাথে মিলিত হচ্ছি ঠিকই কিন্তু এখানেও একক ভাবে তৃপ্তি হয়তো হচ্ছে, যৌনতা হচ্ছে না।
আমরা জানি, কোনো পুরুষ বা নারী যদি এই একটি বিষয় সুখি না হয়ে থাকে তবে তার দ্বারা কখনোই উন্নতির চরম স্পর্শ্য করা সম্ভব নয়। আমরা অনেক ক্ষেত্রেই দেখি পুরুষ শাষিত সমাজে আমরা নিজের চাহিদা মেটাতে নারী সমাগত হই ঠিকই, কিন্তু কখনই নারীটির তৃপ্তি বা তার চাহিদার দিকে নজর দেই না, নিজের অপৌঢ়ষ যৌনতার মিথ্যে অহমে তাকে শক্তি বলে দমিয়ে রাখি। যেখানে একটি সুষ্ঠ সুন্দর যৌন মিলন, যেমন একজন পুরুষকে তেমনি একটি নারীকেও দিতে পারে অনিন্দ স্বর্গীয় সুখ। আমাদের এই অধ্যায়ে আমরা আলোচনা করবো, কোনো প্রকার ক্ষতিকর কৃত্তিম ড্রাগ নিয়ে নিজের ও যৌন সংগির জীবন সংশয় না করে, কি ভাবে প্রাকৃতিক নিয়মে, কিছু যৌন কৌশল অবলম্বন করে নিজের ও যৌন সংগীর এই স্বর্গীয় সুধা আস্বাদনের উপায় পেতে পারি। প্রয়োজনে একান্ত্য ক্ষেত্রে তান্ত্রিক উপাচার অবলম্বনে আমরা সার্বিক সহযোগিতা করবো।